দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে বাংলাদেশের শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে বিশেষ সেমিনার আয়োজন করেছে রাশিয়া টুডে (আরটি)। গণমাধ্যমে সংবাদ উপস্থাপন, দর্শক সম্পৃক্ততা ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে এতে আলোচনা হয়।
শনিবার (২৮ নভেম্বর) রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাশিয়ান হাউস ইন বাংলাদেশের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরটি ইন্ডিয়ার প্রোগ্রাম ডিরেক্টর রুসলান ইমায়েভ ও আরটি একাডেমির প্রধান আন্না কোভতুনোভা। তারা ‘সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শকদের সম্পৃক্ত করা’ এবং ‘আরটি একাডেমির শিক্ষামূলক সুযোগ’ শীর্ষক দুটি বিষয়ে উপস্থাপনা দেন।
রুসলান ইমায়েভ পরিবর্তনশীল গণমাধ্যমের বাস্তবতায় সংবাদ উপস্থাপন ও দর্শক-শ্রোতাদের সম্পৃক্ত করার কার্যকর কৌশল তুলে ধরেন। অন্যদিকে, আন্না কোভতুনোভা সাংবাদিকদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে আরটি একাডেমির অনলাইন ও সরাসরি প্রশিক্ষণসহ বিভিন্ন পেশাগত উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারের প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা সংবাদমাধ্যম, কনটেন্ট নির্মাণ ও পেশাগত উন্নয়ন বিষয়ে আরটি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় বাংলায় কনটেন্ট তৈরি ও প্রকাশে সম্ভাব্য সহযোগিতাসহ আরটির সঙ্গে ভবিষ্যতে আরও পেশাগত সম্পৃক্ততার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
যে আই